বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু 

মাহমুদুল হাসান / ৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মার চরে আখ চাষ করতে যাওয়ার সময় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার(১৮ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বাহাদুর ইউনিয়নের ইসলামপুর ঘা‌ট এলাকায় নালা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর র‌শিদ(৫০) ও শরাফত প্রামা‌ণিকের ছেলে মামুন(২৮)।

 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চারজন কৃষক র‌শিদ, মামুন,শরীফুল ও সদু একই ডিঙ্গি নৌকাযোগে নালা নদী ধরে পদ্মার বাহাদুরপুর ঢাকার চরে আখ চাষের জমিতে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শরীফুল ও সদু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও র‌শিদ ও মামুন পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খোঁজাখু‌জির পর দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

 

ভেড়ামারা থানার(ও‌সি) আব্দুর রব তালুকদার বলেন, তারা চারজন একই নৌকায় ছিল। নৌকাটি তুলনামূলক ছোট যে দুইজনের মৃত্যু হয়েছে তারা সাঁতার জানতেন না। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর