মাহমুদুল হাসান
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা জুনিয়াদহ ইউনিয়নের হাটখোলা পাড়া বেড়িবাঁদ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে আলিফ (২২)নামে এক যুবক ডুবে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ১৭ মে দুপুর ২ টার সময় তিন বন্ধু মিলে হটখোলা বেড়িবাধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে গেলে গোসলের এক পর্যায়ে আলিফ( ২২) নামের যুবক পানির নিচে ডুবে যায়। তার দুই বন্ধু রিপন (২২) ও আকাশ( ১৮)অনেক খোজাখুজি করে না পেয়ে তার পরিবারের লোকজন ও স্হানীয় লোকজনদের সংবাদ দিলে তার দ্রুত পদ্মা নদীতে পানিতে নেমে পানিতে জাল মেরে মেরে খুজতে থাকে খোজার খুজির একপর্যায়ে জালে মৃত অবস্থায় আলিফের লাশ উঠে আসে। তার বাড়ী বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোতা মিয়ার সন্তান।