মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

ভেড়ামারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মাহমুদুল হাসান  / ১২৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

মাহমুদুল হাসান

 

ভেড়ামারায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, বিশেষ অতিথি: পার্টনার প্রকল্প মনিটরিং সিনিয়র অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।

স্বাগত বক্তদেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা, সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, ভেড়ামারা উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর