শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি / ৬৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন ভেরামারা প্রতিনিধি 

 

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ। কুষ্টিয়ার ভেড়ামারায় পুকুর থেকে খায়রুন নেছার নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই পা ও গলায় ওড়না বাঁধা ছিল।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খায়রুন নেছা (৮০) একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী। ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পুকুরের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। স্থানীয়রা মরদেহটিকে পাড়ে নিয়ে আসলে দেখা যায় খায়রুন নেছার মরদেহ। এ সময় তার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। এক চোখ রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের পাড়েই পড়ে ছিল। তারা আরও জানান, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন।

 

বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন কান্নাকণ্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার মরদেহ পুকুরের মাঝখানে ভাসতেছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্ত চাই।

 

ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর