মাহমুদুল হাসান
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ডে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়া -২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপিরসাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।
রবিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজ সংলগ্ন মাঠে ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কুষ্টিয়া-২ (ভেড়ামারা-কুষ্টিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল হলো বিএনপি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা নমিনেশন চাচ্ছে, তারা বিগত কোনো নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট করেনি, তারপরও সাধারণ জনগণ ধানের শীষের পক্ষে আমাকে ভোট দিয়ে তিনবার নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়ে ছিল। বিএনপির আমলে বেশি উন্নয়ন হয়েছে,।এলাকার বিএনপির সকল নেতা-কর্মীদের সুসংগঠিত করে রেখেছি, ধানের শীষকে বিজয়ী করতে এই ঐক্যবদ্ধ শক্তি অবশ্যই কাজে লাগবে বলে মন্তব্য করেছেন, কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমি মিরপুর ভেড়ামারাতে হাজার হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি, হাজার হাজার কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দিয়েছি, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভূক্ত করার পাশাপাশি ভবন নির্মাণ করে দিয়েছিলাম। সাগরখালী বাঁধের সমস্যার সমাধানও আমার হাত দিয়ে হয়েছে। এছাড়াও মিরপুর ভেড়ামারাতে দুটি ফায়ার ষ্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। এলাকতার মানুষ আমাকে উন্নয়নের রুপকার উপাধিতে ভূষিত করে। আগামীতে এমপি হওয়ার যদি সুযোগ পাই তাহলে আবারও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে ইনশাল্লাহ।তিনি আরো বলেন, আপনারা খুব খেয়াল করবেন ভেড়ামারা উপজেলায় সদস্য সংগ্রহ ও নবায়নে যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল ও জাসদ দল থেকে কোন অনুপ্রবেশ কারীরা যেন সদস্য ফরম গ্রহণ করতে না পারে। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু মোহাম্মদ নুরু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুসতাক আহমেদ মিন্টু, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবু দাউদ, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ইছাহক, উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বিশু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান রন্জু, ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক শামিম রেজা শামিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, কলেজ বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, পৌর যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, বাহিরচর ৫ নং ওয়ার্ডের সদস্য সোহেল রানা (ভুইবাবুু) সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।