সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান চন্দন / ৫৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন 

কুষ্টিয়ার ভেড়ামারায় এই প্রথম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’২৬ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ৩ শত জন রানার অংশ গ্রহন করে।

 

শুক্রবার সকাল ৭ টার সময় ভেড়ামারা সাথী ফুড পার্ক এন্ড রির্সোট ও ফিটনেস ক্লাব-জিমের উদ্যোগে এই প্রথম ভেড়ামারাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ম্যারাথন দৌড়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৩ শত জন নারী ও পুরুষ রানার অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দৌড় টি শুক্রবার সকাল ৭ টার ৩০ মিনিটের সময় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গোডাউন মোড় হয়ে ভেড়ামারা জিরো পয়েন্ট হয়ে কাচারীপাড়া দক্ষিণ রেলগেট হয়ে ২ বার পাক দিয়ে উপজেলা চত্বরে ফিনিস লাইন অতিক্রম করে এসে শেষ হয়। এর দুরুত্ব ৭ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দশ জন রানারকে মেডেল,ক্রেস্ট সার্টিফিকেট ও প্রাইজ মানি পুরুস্কার প্রদান করা হয়। এছাড়াও ২ শত ৯০ জন রানার কে মেডেল সার্টিফিকেট প্রদান করা হয়। আজকের ম্যারাথন দৌড়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলার রানার মামুন ২০.৪৭ সেকেন্ড সময় নেয়।রানার্সআপ হয় মাগুরা জেলার রানার হাসিবুল। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ২- (ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহাজান আলী সহ ৩ শত নারী ও পুরুষ।

ম্যারাথন দৌড় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সাথী গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডা: গাজী আশিক বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জায়েদুর রহমান, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আব্দুল আলিম। ম্যারাথন দৌড় দেখতে আসা সমাধান নারী পুরুষরা বলছেন এই ধরনের দৌড় প্রতিযোগিতা আমাদের ভেড়ামারাতে এটাই প্রথম অনেক সুন্দর লাগলো প্রতিবছর হওয়ার জন্য আয়োজন কমিটিকে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর