মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতীর (রঃ) ওরশ 

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১২, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

মাহমুদুল হাসান

 

১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়ার আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত সোলাইমান শাহ্ চিশতী (র.) মাজারের তিন দিনব্যাপী ওরশ মোবারক। উৎসবমুখর পরিবেশে লাখো ভক্ত নিয়ে মাজার এলাকায় ইতোমধ্যেই অবস্থান করছেন ভক্তরা। প্রতিবারের মতো এবারো লাখো মানুষের ঢল নামবে কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম তীরে গোলাপনগরের হযরত সোলাইমান শাহ্ চিশতীর (র.) মাজার প্রাঙ্গণে বলে ধারণা মাজার কমিটির। আশেকান-ভক্ত ও দর্শনার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও মাজার পরিচালনা কমিটি তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলে নিয়মিত তত্ত্বাবধায়ন করছেন। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদারদের বুলেটে শহীদ হন হযরত সোলাইমান শাহ্ চিশতীসহ (রঃ) তার ৬ সহচর। এরপর থেকেই সেখানে গড়ে ওঠে মাজার শরীফ। সারা দেশের এবং বিদেশের লাখ লাখ ভক্ত আশেকান প্রতি বছর চৈত্র মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে তিন দিন দরবার শরীফে সমাবেত হন। ওরশকে ঘিরে প্রতিবছরের মতো এবারও লাখো ভক্ত আশেকানদের মিলন মেলায় পরিণত হবে গোলাপনগর দরবার শরীফ। কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর পশ্চিম তীরে সবুজ গাছপালায় ঘেরা চরগোলাপনগর গ্রামের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুমিয়ে আছেন এই আধ্যাত্মিক সাধক পুরুষ।

 

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে ওরশ মোবারক সম্পন্ন করার জন্য ইতোমধ্যে মাজার কমিটির স্বেচ্ছাসেবক টিম ছাড়াও ৩ স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে সব সময় নজরদারি রাখাসহ সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর