মাহমুদুল হাসান
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে ১৬ই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ই জুলাই শহীদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মিজানুর রহমান, মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আসিফ সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম সারোয়ার, ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র -আন্দোলনের সদস্য সচিব শাফিস ইসলাম সিয়াম, মোগো সংগঠক মাসুদ রানা মাসুম, সহ নাহিদ বিশ্বাস, রাকিব রায়হান, আহতদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুল ইসলাম, আকাশ সহ ভেড়ামারা বৈষম্য বিরোধী ছাত্র -আন্দোলন ছাত্ররা। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি কর্মকর্তারা। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।