বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

ভেড়ামারায় ৮১-৮২ এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান / ৭৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ৯, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

মাহমুদুল হাসান

 

কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসসি ৮১-৮২ ব্যাচের মিলনমেলা। “হৃদয়ের টানে এসো মিলি”—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন পর আবারও একত্রিত হন স্কুলজীবনের বন্ধুরা। আনন্দ, আবেগ ও স্মৃতিচারণায় মুখর ছিল গোটা আয়োজন।

 

লে. কর্নেল (অব.) সামসুজ্জামানের সাতবাড়িয়ার খা পাড়াস্হ বাগান বাড়িতে আয়োজিত এই মিলনমেলায় ভেড়ামারার বিভিন্ন স্থান থেকে শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হওয়ায় কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

আয়োজনে ছিল হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ, কেক কাটা ও মধ্যাহ্নভোজ। আয়োজক লে. কর্নেল (অব.) সামসুজ্জামান জানান, ব্যাচের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও বিস্তৃত আকারে চলবে। তিনি বলেন, “আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ নানা কারণে পিছিয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে, এবং এই সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

এই মিলনমেলা প্রমাণ করেছে—সময় পেরিয়ে গেলেও হৃদয়ের বন্ধন অটুট থাকে। সবাই প্রত্যাশা ব্যক্ত করেন, এই আয়োজন ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর