বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন 

মাহমুদুল হাসান / ৫৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান
কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুরে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি ও হত্যার হুমকি দিয়ার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যবসায়ী আলমগীর হোসেন এর কাছে একই এলাকার সমলেপুর গ্রামের ফেরদৌস এর ছেলে নাহিদ (৫০) নামের এক যুবক মোটা অংকের টাকার চাঁদার দাবি করে। ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ৬ তারিখে রাত ১০টার সময় বাহাদুরপুর বাজার সংলগ্ন সুন্দর আগামীকাল ক্লাবের সামনে ৪/৫ জন অজ্ঞাতামা লোকজন ব্যবসায়ী  আলমগীরকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে আঘাত করলে ব্যবসায়ী  গুরুতর আহত হয়। আহত ব্যবসায়ী আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া  হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে  । এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাহাদুরপুর ইউনিয়নের কিছু মহিলা শ্রমিক চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের বিচারের দাবিতে ভেড়ামারা থানার সামনে দৌলতপুর মহাসড়কের পাশে  মানববন্ধন করে।
এ ব্যাপারে বিবাদী নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি আলমগীরের কাছে কোন চাঁদা দাবি করে টাকা চাইনি। উল্টো আমাকেই বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার  ইনচার্জ আবদুর রব তালুকদার জানান,  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর