বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান চন্দন / ৩২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান চন্দন

 

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুরের ইউনিয়নের রায়টা নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে (০৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া ২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর এক নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়।

 

 

মোঃ বুলবুল আহমেদ বুলু’র সভাপতিত্বে ও শিহাবুল ইসলামের সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী। স্থানীয় ভোটারদের উদ্দেশ্য রাগিব চৌধুরী বলেন- বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। নিরীহ মানুষকে নাজেহাল ও হয়রানী না করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, আপনারা যোগ্য দেখে পক্ষ নেবেন। এছাড়াও তিনি বিএনপির বিভিন্ন কর্মসুচী জনসম্মুখে তুলে ধরেন।

 

 

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, জানবার হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডঃ বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সম্পাদক আসলাম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর