মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ভেড়ামারার রায়টা বালুঘাটে পদ্মা নদীর তীরে ফিল্মী স্টাইলে দূর্বৃত্তের গুলিবর্ষণ কৃষক আহত 

মো: মাহমুদুল হাসান চন্দন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি / ১৩০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ৫, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

মো: মাহমুদুল হাসান চন্দন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। এঘটনায় কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়টা বালুঘাটে এঘটনা ঘটে। তবে যারা এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই স্পীডবোডে ১০/১২জনের সশস্ত্র সন্ত্রাসী ফিল্মী স্টাইলে কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা বালুঘাট এলাকায় এসে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আমিরুল ইসলামকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্যে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

 

বেশ কয়েকদিন ধরেই ভেড়ামারার পদ্মায় বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকার কতিপয় বালু ব্যবসায়ী। তারই জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।

 

এবিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এরকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহতও হয়েছেন একজন কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গুলিবর্ষণের ঘটনার পর রায়টা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর