মাহমুদুল হাসান
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যূত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শাম্মী শিরিন
সঞ্চলনায় স্মরণ সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার বাশার, আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মাহমুদা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মো: ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিক প্রমূখ। আলোচনা শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়।