মাহমুদুল হাসান
গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ তম কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা উপজেলার সদস্য সচিব মোঃ শাহাজান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। সঞ্চালনায় ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ বলবুল কবির, সার্বিক সহযোগিতায় ছিলেন, ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, জাহিদ হাসান জাহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক শাহাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাহাবুর আলম মাবু, সহ ছত্রদলের নেতা হিটলার সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে খালেদা জিয়া রোগ মুক্তি ও কারা মুক্তি দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।