শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

ভেড়ামারা বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মাহমুদুল হাসান / ১২৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় স্যানিটশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য হলো হাত ধোয়ার নায়ক হোন (Be a Handwashing Hero) বুধবার সকাল ১১টার সময় উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও নগর পরিচালন ও অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প ভেড়ামারা পৌরসভা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর আয়োজনে জাতীয় স্যানিটশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালিতে স্কুলে ছোট ছেলেরা মাথায় ফ্যাট বেধে ছোট ছোট বিভিন্ন ধরনে লিখা প্লে কার্ড নিয়ে র‍্যালি করে। প্লে কার্ডে বিভিন্ন ধরনের স্লোগান ছিলো পরিষ্কার হাত সুস্থ জীবন, হাত পরিষ্কার রাখি রোগ ব্যাধি থেকে মুক্ত থাকি, নিয়ম মেপে ধুলে হাত জীবাণু হবে কুপোকাত, টয়লেট ব্যবহার নিশ্চিত করি সুস্থ সবল দেহ ঘড়ি।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার, আই ইউ জি আই পি প্রজেক্টের কর্মকর্তা চঞ্চল হোসেন, ইফতে খাইরুল, চন্দন কুমার, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর