শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

ভ্রমণ নিষেধাজ্ঞা মানছে না ছেঁড়াদিয়ায় পর্যটকের ভিড় 

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৭:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি :

 

পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন দ্বীপ সেন্টমার্টিনে এখন ভ্রমণ করছেন দৈনিক চার হাজারের বেশি পর্যটক। তাঁদের অর্ধেকই সাত কিলোমিটার দক্ষিণের আরেক বিচ্ছিন্ন দ্বীপ ছেঁড়াদিয়ায় ঘুরতে যাচ্ছেন। যদি-ও বা নিষেধাজ্ঞা রয়েছে তা মানছেনা কেউ। ছেঁড়াদিয়া থেকে আহরণ করা হচ্ছে প্রবাল, শামুক, ঝিনুক।

 

দ্বীপে ভ্রমণ করতে গেলে পর্যটকদের ১৪ দফা বিধিনিষেধ মেনে চলার জন্য কয়েক বছর ধরে গণবিজ্ঞপ্তি জারি করে আসছে পরিবেশ অধিদপ্তর, তবে এর কোনো প্রতিফলন এখানে নেই।

 

১৪টি বিধিনিষেধের ১০ নম্বরে বলা আছে, সংরক্ষণের উদ্দেশ্যে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত ছেঁড়াদিয়া দ্বীপ ভ্রমণনিষিদ্ধ। এর আগে, অর্থাৎ ৯ নম্বরে বলা হয়, ছেঁড়াদিয়া দ্বীপে স্পিডবোট, ট্রলার বা অন্যান্য জলযানের যাতায়াত ও নোঙর করা নিষিদ্ধ। আর ১১ নম্বর বিধিতে বলা হয়, দ্বীপের প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারা মাছ, রাজকাঁকড়া, শৈবাল, কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।

 

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেন্ট মার্টিন জেটি থেকে প্রকাশ্যে ৫০টির বেশি স্পিডবোট, গামবোট ও ট্রলার ছেঁড়াদিয়ায় চলাচল করে। যাতায়াতের বিপরীতে মাথাপিছু স্পিডবোট ভাড়া ৪০০ টাকা, গামবোট ভাড়া ২৫০ ও ট্রলারে ১৫০ টাকা গুনতে হয়। এর বাইরে যাবার সময় পলিথিন শপিং ব্যাগে করে নিয়ে যাচ্ছে প্লাস্টিকের বোতলে করে পানীয়, সিপ্সের প্যাকেটসহ নানা পণ্য। এগুলো সেখানে গিয়ে খেয়ে – পান করে ছুঁড়ে ফেলে দিচ্ছে ছেঁড়াদিয়ায়। এতে করে পরিবেশ প্রতিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি জলজ প্রাণীবৈচিত্র্যের আবাসস্থল ও নানা ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

 

এ ব্যাপারে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান বলেন, যতদিন সেন্টমার্টিনে পর্যটক সীমিত করা যাচ্ছেনা ততদিন এ সমস্যা লেগেই থাকবে। আইনের প্রতি কারো কোন এতটুকু শ্রদ্ধাবোধ নেই যে,পরিবেশ প্রতিবেশের ক্ষতি করা যে, কত ভয়ানক হতে পারে। আইনমান্য করার প্রবনতা তৈরি না গেলে পরিবেশ দূষণ রোধ করা যাবেনা।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটকদের সেবা দেয়ার।

 

কক্সবাজার পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, যতদিন সেন্টমার্টিনে রাত্রি যাপন নিষিদ্ধ করা যাচ্ছেনা ততদিন পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড রোধ করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর