বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

মণিরামপুরে জাহাঙ্গীর আলমের বাড়ি ফেরা হলনা; মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের মণিরামপুরে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবকের বাড়ি ফেরা হলনা, তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ((৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল জোড়া ব্রীজের পাশ থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত যুবক উপজেলার কুলটিয়া ইউনিয়নের পাড়িয়াড়ি গ্রামের সাবেক মেম্বর নুরুল ইসলামের ছেলে। নিহত যুবকের শ্বশুর পার্শ্ববর্তী ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ইউপি সদস্য মফিজুর রহমান জানান, তার জামাতা জাহাঙ্গীর আলম ঢাকা কলেজ থেকে মাস্টার্স পরিক্ষা শেষ করে ঢাকায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ছুটি নিয়ে জাহাঙ্গীর বাড়িতে আসছিল। রাত দেড়টার দিকে তার সাথে মোবাইলে কথা হয়। তখন জাহাঙ্গীর আলম গাড়িতে আছে বলে তাকে জানায়। সকালে তার মোবাইলে একাধিকবার কল দিলে সেটা বন্ধ পাওয়া যায়। এরপর সাতনল এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। তবে নিহতদের গাঁয়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে, সেটা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরিস্কার হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর