বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুল হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ

আব্দুল হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি

 

টাঙ্গাইলের মধুপুরে ১নং কুড়ালিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কুড়ালিয়া গোরস্থান এতিমখানা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হাসান আলী খান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল-১ (মধুপুর- ধনবাড়ি) আসনের বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহ -সভাপতি এম রতন হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী।

 

এসময় উপজেলা বিএনপি,যুবদল,শ্রমিকদল, মহিলা দল সহ অত্র ওয়ার্ডের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধুপুর উপজেলার সাবেক সহ সভাপতি আতিকুজ্জামান ওটন, এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুবেল মাস্টার । উঠান বৈঠকে নারী পুরুষের শতস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। অনুষ্ঠান শেষে এক বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন কুড়ালিয়া বড়বাড়ী মসজিদের ইমাম মৌলানা আব্দুল লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর