সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ২৩, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে মির্জাবাড়ী ইউপি পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আব্দুল মোতালেব, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান , ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান , আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক,আউশনারা ইউপি চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সন্চালনা করেন মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ সমর্থিত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান
অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।
মতবিনিময সভায় যোগ দেয়ার জন্য বিকেল থেকেই মির্জাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। মতবিনিময় সভাস্হলটি সহস্রাধিক জনতার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। বিপুল সমাবেশে ইফতার ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর