শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৭২ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ২৭, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

টাঙ্গাইল মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা সমবায় অফিস ও থানা প্রশাসনের সহায়তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন ডিজেল মেকানিক্স ইঞ্জিন সমবায় সমিতি লিঃ। ৭০ জন সদস্যের ভোট গ্রহনের মাধ্যমে ৮ জন প্রার্থীর মধ্যে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়,। মো. আক্তার হোসেন ছাতা প্রতিকে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। সম্পাদক পদে মোজাম্মেল হক সাইকেল প্রতিকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, সহ সভাপতি পদে আসম আলি মোরগ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন, ক্রিয়া সম্পাদক পদে ফরমান আলী জাহাজ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়। নির্বাচনটি আহ্বায়ক কমিটির পরিচালনায় সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন নির্বাচনকালীন সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি হাবিবুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক আব্দুল কাদের। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন মধুপুর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো মাজহারুল ইসলাম।

ভোট গণনা শেষে সুন্দর পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান, ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডিজেল মেকানিক্স শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা আনিসুর রহমান, নির্বাচন কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর