শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের চতুর্থ পুনমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ণ

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।

 

টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের চতুর্থতম পুনমিলনী, ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল এর আয়োজনে মঙ্গলবার মধুপুরের চাড়ালজানী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জাকির হোসাইন, উপদেষ্টা রেজাউল করিম হীরণ,বজলুর রশিদ খান চুন্নু, আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল,যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যগন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের আহবায়ক মাহফুজুল আজম রোমেল জানান, মধুপুর এর সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছে। আমাদের একটাই লক্ষ্য, এই পরিবারের প্রতিটি সদস্যের সাথে যেন আমাদের আন্তরিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং একে অপরের পাশে থাকতে পারি। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের এই সুন্দর প্লাটফর্মকে সুসংগঠিত করে রাখতে হবে, এই পরিবারের প্রতিটি সদস্যই স্বস্বস্থানে প্রতিষ্ঠিত এবং সম্মানিত, আমার বিশ্বাস আমরা যারা মধুপুরকে সত্যিকার অর্থে ভালবাসি তাদের সকলের সমন্বয়ে এই অরাজনৈতিক সেবামূলক সংগঠনটিকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য সচিব মো. আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর