শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মধুপুরে পূর্ব শত্রুতার জেরে মারপিট ভাংচুর আহত দুই

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৪, ২০২৩, ২:০২ অপরাহ্ণ

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ 

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া রানিয়াদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় বৃদ্দ পিতা সহ ছেলে আহত হয়েছেন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে ৪ জনকে ও অজ্ঞাত নামা আরও ৩ জনকে আসামী করে ২ মার্চ মে মধুপুর থানায় একটি মামলা করেছেন। গত ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রানিয়াদ গ্রামে ঘটনাটি ঘটেছে।

 

মধুপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রানিয়াদ পশ্চিম পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. রুবেল( ৩২) মো. আল আমিন,(২৮) মো. রফিকুল ইসলাম (২৪) মৃত হযরত আলীর ছেলে শাহজাহান আলী (৫৫) এর নেতৃত্বে আরও ২/৩ জনের সংঘবদ্ধ দল লোহার রড়, , লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালায়। এসময়ে তাদের হামলায় রানিয়াদ গ্রামের মামলার বাদীর বড় ভাই মো. আলাউদ্দিনকে হত্যার উদ্যেশ্যে লোহার রড দিয়ে বাইরাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে । মামলার বাদী জানান তার ভাই আলাউদ্দিনের পকেটে থাকা ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। এবং এসময় তার পিতা আ. ছামাদ ফিরাতে গেলে ততাকেও মেরে গুরুতর আহত করে। তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার বাদী জানান আসামীগন আমার বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করে অনুমান দশ হাজার টাকার ক্ষতি করছে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা করেছি। মামলার নং০১ তারিখ ২-৩-২০২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর