শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে জমি লিখে নেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম / ৩১৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের মধুপুরে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেয়ে এবং মেয়ের জামাই সাদা কাগজে টিপসই নিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ করেছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেগম।বরাবরই শুনে আসছি, ছেলের বৌয়ের সাথে শাশুড়ীর একটুআধটু ঝগড়া বিবাদ হয়ে থাকে কিন্তু এবারের বিষয়টি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক।স্বার্থলোভী মেয়ে সেলিনা মায়ের সম্পত্তি আত্মসাতের জন্য তার স্বামী আলমকে নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নাটক সাজিয়ে সুকৌশলে জমির দলিলে টিপসই নিয়েছে।বৃদ্ধা আয়েশা বেগম উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে।

তিনি জানান, আমি কোথাও গিয়ে তাদেরকে জমি দলিল করে দেই নাই। তারা প্রতারণা করে আমার জমি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

এ বিষয়ে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চেয়ারম্যান এর কোন সুষ্ঠু সমাধান দিতে পারেননি।
ন্যায় বিচারের আশায় বৃদ্ধা আয়েশা বেগম মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ঘরবাড়ি হারিয়ে আজ তাকে অন্যের বাড়িতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তিনি এই প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর