সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মধুপুরে বিএনপি নেতা কর্নেল আজাদের মতবিনিময় সভা 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৯০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ২৬, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ০৩ নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারে অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ)-এর নির্বাচনী প্রচারণামূলী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় ০৩ নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজারে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে সকলের সাথে মতবিনিময় করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ) । ০৬ নং মির্জাবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম(মাসুদ)-এর সঞ্চালনায় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম (আজাদ)বলেন ” আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে।আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই “।কর্নেল আজাদ আরও বলেন- ” আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধ থেকে সহজে ফিরে আসি না। আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নিয়ে এ যুদ্ধে আমি জয়ী হবো ইনশাআল্লাহ । তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেন তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেন তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো “।

০৩নং বেরীবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল,ও বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় জনসধারণ এসময় উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর