শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

মধুপুরে যুবককে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৯, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বানরগাছি বাজারে তামিম নামের এক যুবককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর ভাবে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮মার্চ) রাত ৮টার সময় উপজেলার চাকন্ড শিরোবাড়ি গ্রামের আনিছুর রহমানের ছেলে তামিম(২১) তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বানরগাছি বাজার মসজিদে যাওয়ার পথে আগে থেকে উৎপেতে থাকা ৮/১০ জনের একটি সংবদ্ধ সন্ত্রাসী বাহিনী তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম প্রতিদিনের ন্যায় তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে বানরগাছি যাওয়া পথে আড়ালিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন(৩৫), মজিবরের ছেলে ইমরান হোসেন(২১),আক্তার হোসেনের ছেলে তামজিদ হোসেন(২০) সহ ৮/১০ জনের সন্ত্রাসী বাহিনী তামিমকে টেনেহিঁচড়ে চাকন্ড শিরোবাড়ি মক্তব মাঠে নিয়ে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে।

পরবর্তীতে বানরগাছি বাজারের লোকজন তাকে মারতে দেখে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিবাদীগন সকলেই আড়ালিয়া গ্রামের বাসিন্দা।

বাজারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় আহত তামিমের মা সেলিনা আক্তার বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর