শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

মধুপুরে রাবার বাগান ধ্বংস করে ফসলি জমি বানানোর অভিযোগ উঠেছে

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ৮, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুরের চাদপুর রাবার বাগানের জিগাতলা ক্যাম্পের আওতাধীন প্রায় ১০ একর জায়গায় লাগানো রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে চাষাবাদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জিগিতলা ক্যাম্পের মাঠকর্মী মো.মোজাম্মেল হক ও টিএস মামুন রাবার বাগানের রাবার গাছ কেটে ফসলি জমি বানিয়ে বিভিন্ন জনকে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান এলাকাবাসী।
এব্যাপারে সরেজমিনে গিয়ে দেখা যায় রাবার বাগানের ভিতর কলা,আনারস,ও লেবুর বাগান রয়েছে। এছাড়াও ৩ লক্ষ টাকার বিনিময়ে দক্ষিন চাটারবাইদেও রাবার বাবানের গাছ কেটে সেখানেও প্রায় ৩ একর জমিতে ফসলি জমি করে দেয়ার বন্দবস্ত করে দেন মাঠ কর্মী মোজাম্মেল হক। তার বিরুদ্ধে জিগাতলা ক্যাম্পের পার্শবর্তী রাবার বাগানে থাকা একটি কাঠাল গাছ কেটে নিয়ে ফার্নিচার বানানোর অভিযোগ রয়েছে মোজাম্মেল হকের বিরুদ্ধে।

এ ব্যাপারে স্থানীয় পিচম্যান টেপার বাচ্চু মিয়া দূর্ণীতি দমন কমিশন ( দুদক) সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানান বাচ্চু মিয়া।

এ বিষয়ে জিগাতলা ক্যাম্পের মাঠকর্মী মোজাম্মেল হকের সহিত কথা বললে তিনি জানান আমাকে এখান থেকে সরানোর জন্য কতিপয় ব্যাক্তি আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ করছেন যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এসকল ঘটনার সহিত আমি জড়িত না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর