শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

মধুপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নানা পেশার হকার্সের আয়োজনে মানববন্ধন করেন হকার্স শ্রমিকরা।

এই সময় দুইশতাধিক হকার্স মানববন্ধনে অংশ নেন এবং স্লোগানে স্লোগানে বলেন, ভাত চাই, কাজ চাই, সৎভাবে বাঁচতে চাই।

তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন কেউ না খেয়ে থাকবে না । অথচ আমরা সৎভাবে দোকান করার একটু স্থায়ী জায়গার ব্যবস্থা পাচ্ছি না । আমাদের কথা কেউ ভাবে না।

ফুটপাত হকার্সরা জানান, প্রায় পনের দিন ধরে আমরা ফুটপাতে দোকান করতে পারছি না, আমরা মানবতার সহিত জীবন যাপন করছি । ঘরে খাবার নেই, সমিতি থেকে ঋণনিয়ে দোকানদারি করতাম, সমিতির কিস্তি দিতে পারছি না, আমরা সৎভাবে বাঁচার জন্য সবার কাছে যাচ্ছি কেউ আমাদের ডাকে সারা দিচ্ছে না।

এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো। আমাদের দাবি না মানলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দেব।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের আনারস চত্বরে এই মানববন্ধন করেন ফুটপাত হকার্স শ্রমিকরা।

এ সময় বক্তব্য রাখেন মধুপুর হকার্স সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হকার্স নেতা আব্দুর রহমান, আঃ জলিল, মোঃ অন্তর, চান মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর