রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুর থানার এসআই মামুনুর রশিদের সাফল্য অর্জন 

রিপোর্টারের নাম / ১৩৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২২, ২০২৩, ৮:০৭ পূর্বাহ্ণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ 

 

টাঙ্গাইলের মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)মামুনুর রশিদ একাধারে তিন তিনবার মাসিক কাজে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

এসআই মামুনুর রশিদ মধুপুর থানায় যোগদানের পর থেকেই তিনি তার কর্মদক্ষতার বলে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন।

সদাহাস্যজ্বল ও মিষ্টভাষী এই পুলিশ অফিসার সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন- পুলিশ জনগণের বন্ধু। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর দিকনির্দেশনায় তিনি মানুষের সেবাদানের লক্ষ্যে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আইন শৃঙ্খলা রক্ষায় তিনি একজন চৌকস পুলিশ অফিসার হিসেবে মাসিক কাজের বিশেষ অবদানের জন্য পরপর তিনবার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

থানা সূত্রে জানা যায়, তিনি গত ডিসেম্বর ২০২২ ইং সালে একাধিক সাজা বডি তামিলকারী হিসেবে পুরস্কার লাভ করেন, মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার গ্রহন করেন এবং একাধিক সাজা বডি তামিলকারী হিসেবে আবারও ফেব্রুয়ারী মাসে কাজের স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুলিশ সুপার এর হাত থেকে সম্মাননা ক্রেস গ্রহন করেন।

আইন শৃঙ্খলা রক্ষায় এই বিশাল কৃতিত্ব মধুপুরবাসীর জন্য সু-বাতাস বয়ে আনবে এমনটাই আশা করছেন বিশিষ্টজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর