শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

মধ্যনগরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ

অনুপ তালুকদার মধ্যনগর প্রতিনিধি / ৪০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ফ্রম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বংশিকুন্ডা দক্ষিণ ও বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়, এসময় নেতাকর্মীদের মাঝে সদস্য ফ্রম বিতরণ করা হয়েছে । প্রথমে বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নে দুপুর ১২ টার সময় এবং পরে ২ টার সময় বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার।

 

এসময় মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম (সেফুল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মাহবুব,গাউছ মিয়া,রফিকুল ইসলাম, হানজারা মিয়া,নাসিম মিয়া,আরিফুল ইসলাম, মধ্যনগর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোসাব্বির হোসেন তালুকদার সাগার, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান,বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন,জিয়ার সৈনিক দলের আহ্বায়ক মনিরুল জামান মনির, ছাত্রদলের নেতা হাসান সিকদার, বাচ্চু মিয়া,  মোঃ রমজান আলী, মোঃ মুস্তাক মিয়া, সম্পন মিয়া, রহিস মিয়া, কিরন মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেগ ত্যাগী নিবেদিত কর্মী যাচাই বাছাই করে, প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠন করার জন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে, দলকে সুসংগঠিত রাখতে হাইব্রিড মুক্ত নির্ভেজাল কমিটি গঠন করে,সকলকেই ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকতে হবে।

 

পরিশেষে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির ফ্রম বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত কর্মী সমাবেশ সমাপ্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর