অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যানগর থানা পুলিশের বিশেষ অভিযানে। (১)নভেম্বর রাত আটটার দিকে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অন্তর্গত বাট্টা গ্রামের দীনবন্ধু সরকারের বাড়ির উঠান হইতে ( ৪৫) পিছ ইয়াবা ও (১৪) পুরিয়া গাঁজা সহ আটক চারজন । মাদক ব্যবসায়ী হলেন নয়ন সরকার (২৪), পিতা-নারায়ন সরকার, সাং-বাসাউড়া, দীনবন্ধু সরকার (৬৮), পিতা-মৃত উপেন্দ্র সরকার, সাং-বাট্টা, কাজল সরকার (৩০), পিতা-রাজকুমার সরকার, সাং- ঘাসী , রাসেল মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল সালাম, সাং-গুটমন্ডল, কে গ্রেফতার করেন মধ্যানগর থানা পুলিশ। উক্ত বিষয়ে মধ্যনগর থানার মামলা নং-১, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারণি ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করা হয়। মামলাটির তদন্তভার এসআই/মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।