অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারের নৌকা ঘাট থেকে ১৫ এপ্রিল রবিবার গভীর রাতে স্পীড বোট থেকে ইঞ্জিনটি চোরির ঘটনা ঘটে। চোরি হওয়ার ইঞ্জিন যার মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। চোরি হওয়ার ইঞ্জিন অনেক খুঁজাখুঁজি করে ইঞ্জিনের কোন সন্ধান না পেয়ে, পরদিন ইঞ্জিনের মালিক চামরদানী ইউনিয়নের বিশাড়া গ্রামের রুপন সরকার বাদী হয়ে, মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে চুরি হওয়া স্পীড বোটের ইঞ্জিনটি প্রায় ৬ দিন পর উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তথ্য মতে আরও একজন চোর পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেখেছে ।
চোরি হওয়ার ইঞ্জিন উদ্ধার কাজ ওসি মোঃ এমরান হোসেন এ-র নির্দেশে শনিবার(২০ এপ্রিল)মধ্যনগর থানার পুলিশ অনুসন্ধানী অভিযান পরিচালনা করেন,অভিযানে রাত সাড়ে দশটার দিকে কিশোরগঞ্জের ইটনা এলাকায় অভিযান চালিয়ে চোরির মূল হুতা দুইজন ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ।পরবর্তীতে গ্রেফতারকৃত দুইজনের দেওয়া তথ্য অনুসারে, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজুড়া গ্রাম থেকে চুরির সাথে সংশ্লিষ্ট আরও একজনকে রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা গ্রামের সেকান্দর আলীর ছেলে আবুল জাহার (৩৫) কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার কৃষ্টপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে খায়রুল (৪৫),একই জেলার ইটনা উপজেলার কমলবোগ গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪২) তারা তিনজন কে ২১ এপ্রিল রবিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।