শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

মধ্যনগরে দুইটি ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনুপ তালুকদার মধ্যনগর প্রতিনিধি / ৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুলাই ২০, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সদর ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে পৃথক দুটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০জুলাই)দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদর ইউনিয়নের এবং বংশীকুন্ডা বাজারে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিতেই এসব সভার আয়োজন করা হয়।

সদর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য আতিউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আবে হায়াৎ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো.মোশাহিদ তালুকদার।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো.কামাল হোসেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মো.আব্দুল জলিলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

 

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির পরিচিতি সভায় তৃণমূল পর্যায়ের ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.সুজন মিয়া। যুগ্ম আহ্বায়ক মো.নজরুল ইসলাম ও মো.তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো.শাহেবুর আলম,মো.ইনামুল গণি রুবেল,মো.নেকবর হোসেন,মো.সাজ্জাদুর রহমান ও মো.সেনোয়ার হোসেন।এছাড়াও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

পরিচিতি সভায় নেতাকর্মীরা বলেন, বর্তমান সময়ে বিএনপির রাজনীতি নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই সংকটকালে যারা নিঃস্বার্থভাবে দলের পাশে ছিলেন,আন্দোলনে ছিলেন,নির্যাতন-হয়রানির শিকার হয়েও কখনো পিছু হটেননি—তাদের মূল্যায়নের ভিত্তিতেই সংগঠনকে পুনর্গঠন করা হবে।

 

তারা বলেন— “আমরা এমন নেতৃত্ব চাই, যারা শুধু নেতৃত্ব দেবে না,দরকার হলে রাজপথে প্রথম সারিতে দাঁড়াবে। নেতৃত্বের আসনে যেন কখনো সুযোগসন্ধানী ও বসন্তের কোকিলরা না আসে—এই প্রত্যাশা নিয়ে আমরা তৃণমূল বিএনপিকে গড়তে চাই।”

 

আরও বলা হয়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত দলকে কার্যকর ও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হবে। এজন্য প্রয়োজন এমন কমিটি, যাঁরা জনগণের সঙ্গে সম্পৃক্ত, দলের প্রতি অনুগত এবং দীর্ঘদিন মাঠে-ময়দানে সক্রিয় ছিলেন।

 

এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন,“বিএনপির ভিত্তি হচ্ছে তৃণমূল। যারা কঠিন সময়ে দলের পাশে ছিলেন, তাদের সম্মান জানিয়ে দ্রুত ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর