শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

মধ্যনগরে বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ৫, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে ০৫ অক্টোবর শনিবার পর্যায়ক্রমে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ১১ টা র‌্যালিটি শুরু হয়ে মধ্যনগরের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরবরর্তীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ( বেসরকারী ) শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি সহঃ অধ্যাপক জনাব তপন সরকার এর সভাপতিত্ত্বে এবং গলহা উচ্চ বিদ্যলয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির এর সঞ্চালনায় মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ হল রুমে দুপুর ১২ টায় আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম বলেন আমরা বেসরকারী শিক্ষকরা বহু বছর ধরে বৈষম্যের শিকার, যেমন বাড়ি ভাড়া , চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ইত্যাদি। আমরা সরকারি বিদ্যলয়ের শিক্ষকদের মতো নিরলস ভাবে শিক্ষা প্রদান করে আসছি। কিন্ত আমরা এখনও পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । জাতীয় করনের নামে বিলম্বিত করে আমদের কে বৈষম্যের অন্ধকারে আট্‌কে রাখা হয়েছে। অনতিবিলম্বে চাকুরি জাতীয় করনের মাধ্যমে এই দুরভিসন্ধি মূলক বৈষম্য দূর করে সরকারি বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষাদানের মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি।এসময় ও অন্যান্য শিক্ষক বৃন্দ যেমন, সুরঞ্জন সরকার ( সহঃপ্র্ধানঃশিঃ ও সগঠনের সাধারণ সম্পাদক ) , জসীম উদ্দিন সহ অধ্যাপক ও সিনিয়র সহ সভাপতি, আব্দুল মালেক প্রধান শিক্ষক , সুজন সরকার প্র্ভাশক,এস এম সফিকুল হক ভারঃপ্রধান শিক্ষক, মাখন চন্দ্র মহানায়ক সিনিঃ শিক্ষক, মোঃ শামছুজ্জামান সঃশি, সালেক আহম্মদ সঃশি, তিতাস মাহমুদ সঃশি, প্রমুখ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূরর্ণ বক্তব্য রাখেন । পরিশেষে সভাপতি মহোদয় উপরোক্ত দাবী দ্রুত বাস্তবায়নে একাত্মতা পোষণ করে উপস্তিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর