অনুপ তালুকদার, মধ্যনগর উপজেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৮নংওয়ার্ড বলরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী খন্দকার(৭৫) ইন্তেকাল ফরমাইয়াছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
১৯শে মার্চ মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে বার্ধক্যের অসুস্থতা জনিত কারণে নেত্রকোনার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সদ্য প্রয়াত বীরমুক্তি যোদ্ধার মৃতদেহ মধ্যনগর বাজার জামে মসজিদ সংলগ্ন বাসায় রয়েছেন।
আজ দুপুর আড়াইটার সময় মধ্যনগর থানার মাঠে নামাজে জানাজা,থানা ও উপজেলা প্রশাসন কতৃক বীরমুক্তি যোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননায় শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে মধ্যনগর কেন্দ্রীয় গুরুস্থানে দাফন কার্য্য সম্পন্ন হয়েছে। সদ্যপ্রয়াত বীরসেনার ৩পুত্র ও ১কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শোকসন্তপ্ত পরিবারের জন্য সহযোদ্ধা রাজনৈতিক,ব্যাবসায়ী সহ সকল শ্রেণীর লোকজন সমবেদনা জ্ঞাপন করেন।