বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

মধ্যনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিদ্যুৎ এর বাণিজ্যিক উৎপাদন ব্যহত হওয়ায় সারাদেশে লোডশেডিং বৃদ্ধি পেলেও অন্যান্য পার্শ্ববর্তী উপজেলার থেকেও মধ্যনগরে অধিক লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।অতিরিক্ত লোডশেডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন অনেকে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন।লোডশেডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দাসহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

গত কয়েক দিনের লাগামহীন লোডশেডিং ও অতিরিক্ত গরমের ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট গ্রাহকদের মধ্যে সামর্থবানরা ঝুঁকছেন আইপিএসের দিকে। তবে রুটিন মেনে চলা লোডশেডিংয়ে আইপিএসের ব্যাটারি চার্জ করা নিয়েও সংশয়ে পড়েছেন তারা। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন গ্রাহকরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে ট্রল করছেন অনেকে।

উপজেলার কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, অনেক এলাকায় দিনের বেলায় বিদ্যুৎ থাকে না বললেই চলে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর চলে যায়।

লোডশেডিংয়ের কথা বলতে গিয়ে মধ্যনগর উপজেলার কাহালা গ্রামের অনিক তালুকদার বলেন,আমাদের এখানে সব মিলিয়ে ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকেনা।এইরকম বিদ্যুৎ দেওয়ার চাইতে না দেওয়াও ভাল ছিল।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা ও মধ্যনগর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান জানান,আশুগঞ্জের গ্রীড ফেইল করার কারণে পুরো বৃহত্তর ময়মনসিংহেই লোডশেডিং বেড়েছে।তবে মধ্যনগর উপজেলার বিদ্যুৎ এর লাইন আলাদা না থাকায় অন্যান্য এলাকা থেকে একটু বেশি লোডশেডিং হচ্ছে।এ সমস্যা সমাধানের জন্যে আগামীকাল থেকেই মধ্যনগর পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইন আলাদা করার কাজ শুরু করা হবে।আগামী ১০ দিনের মধ্যে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর