শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

মধ্যনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি  / ৮১ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ২, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের মধ্যনগরে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ তালুকদার প্রতিবাদ সংবাদ সম্মেলন দুপুর দুইটায়  অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন গতকাল  একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মধ্যনগরে এক মানববন্ধনের আয়োজন করে এবং একইসঙ্গে উপজেলা প্রশাসনের নিকট একটি ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়েছে, আমি গোচারণভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় দখল করেছি। প্রকৃতপক্ষে,  যে জমিকে তারা গোচারণভূমি বলে উল্লেখ করেছেন, সেটি আসলে একটি চারা রুপন ভূমি, যা আমার ছোট ভাই মোবাশ্বির আলম খরিদসূত্রে বৈধ মালিক। প্রয়োজন হলে এ সংক্রান্ত বৈধ কাগজপত্র যেকোন সময় যেকোন দায়িত্বপ্রাপ্ত কতৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছি।

 

অন্যদিকে উন্মুক্ত জলাশয়ের বিষয়ে যে অভিযো করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত জলাশয়ে কাউকে নিষেধ বা বাধা প্রদান করিনি। এ অভিযোগের মাধ্যমে আমাকে সমাজ ও রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনা চলছে, যা একটি বিশেষ গোষ্ঠীর অপচেষ্টারই বহিঃপ্রকাশ।

 

আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর