অনুপ তালুকদার, (মধ্যনগর) উপজেলা প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ই মার্চ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসব্যাপী জাতীয় পতাকাউত্তোলন,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জীবনী সম্বলিত আলোচনা উন্মোচন করা হয়।
আলোচনা সভায় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রভাষক নির্মল সরকার।জাতীয় শিশু দিবসে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী শুভ রাজ মৃত্রিকা,বীরমুক্তিযোদ্ধা ইউনূস মিয়া,মধ্যনগর থানার অফিসারের ইনচার্জ মোঃএমরান হোসেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,চেয়ারম্যান নুরনবী তালুকদার,বালিকা বিদ্যালয়ের শিক্ষক তিতাস মাহমুদ,প্রধান শিক্ষক সমিতির সভাপতি রমা রনজন সরকার প্রমুখ।