মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়ন প্রচারে হায়দার চৌধুরী লিটন

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধি ঃ

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসভা করেছেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট হায়দার চৌধুরী লিঠন ।

শুক্রবার (২০অক্টোবর)দুপুরে মধ্যনগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ উপলক্ষ্য আয়োজিত সভায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট .হায়দার চৌধুরী লিঠন। এসময় তিনি বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলেই পদ্মাসেতু, মেট্রোরেল,বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় প্রজেক্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।মধ্যনগরে উব্দাখালী ও সোমেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণ হচ্ছে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন হবে, দেশের এই উন্নয়ন কাজ চলমান রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত অপশক্তি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।এসকল ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

সভায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.এনামুল হক,সদস্য লিঠন দত্ত প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর