শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

মনিরামপুরে ইউনিয়ন ভূমি অফিসে দুদুকের হানা, বেরিয়ে এলো দুর্নীতির কারবার 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ৪৬৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, মে ২১, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনয়ন ভুমি অফিসে নামজারি ও অন্যান্য ভুমি সংক্রান্ত সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দু্র্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে বর্ণিত ভূমি অফিসের সেবা প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। একজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে তার দাখিলায় ১৯,০০০/- টাকার কথা উল্লেখ থাকলেও ভুক্তভোগীর কাছ থেকে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ৮০,০০০/- টাকা আদায় করেছেন। টিম আরও তথ্য পায় যে একই কর্মকর্তা নামজারি বাবদ একজনের কাছ থেকে ৪,০০০/- টাকা বাড়তি নিয়েছেন। এছাড়াও উক্ত অফিসে অন্য যেকোন কাজের জন্য গেলেও ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তাকে টাকা দিতে হয় মর্মে অভিযানকালে জানা গিয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট  ব্যক্তি উক্ত অফিসে নিজ উদ্যোগে কর্তৃপক্ষকে অবহিত না করেই ০৪ জন বহিরাগতকে দিয়ে কাজ করান- যা বিধিবহির্ভূত। অভিযানকালে সার্বিকভাবে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় চেয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর