সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

‎মনিরামপুরে ডিলার কুদ্দুসের বিরুদ্ধে খাদ্য অনুপযোগী চাল বিতরণের গুরুতর অভিযোগ

কামাল হোসেন অভয়নগর বিশেষ প্রতিনিধি / ১৯১ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

‎‎যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইস) চাল বিতরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার ও জামায়াত নেতা আব্দুল কুদ্দুস ৩০ কেজির সরকারি বস্তা খুলে ওজনে কম পরিমাণ ও খাদ্য অনুপযোগী, পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, তিনি খাওয়ার অনুপযোগী “মাছি পড়া” পচন্ড দূর্গন্ধযুক্ত চাল অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল গ্রহনকারী হতদরিদ্র একাধিক ‎ভুক্তভোগীরা জানিয়েছেন, নিম্নআয়ের মানুষের জন্য দেওয়া এই সরকারি চালই এখন নষ্ট হয়ে যাচ্ছে কিছু অসাধু ডিলারের কারসাজিতে। অনেকে বলেন, আমরা সরকারের দেওয়া সহায়তা নিতে এসে অপমানিত হচ্ছি চাল ভালো না, পঁচা দূর্গন্ধ যুক্ত, ওজনে কমসহ বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি।

‎‎এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা কি এসব দেখেন না, নাকি “তাঁদের গালেও আলো চাল”?

‎‎অভিযোগের বিষয়ে ডিলার আব্দুল কুদ্দুস পঁচা দূর্ঘন্ধ যুক্ত চাল বিতরণের কথা স্বীকার করে বলেন, চাল গুলো অনেক পুরাতন খাদ্য অনুপযোগী, পঁচা দূর্গন্ধের বিষয়ে আমি উপজেলা খাদ্য কর্মকর্তাসহ সবাইকে অবগত করেছি তারা যদি কোন পদক্ষেপ না নেই, তবে আমার কি করার আছে। আমাকে যেমন চাল দেওয়া হয়, আমি তেমনটাই দিই। উপর থেকে যা আসে, আমি কি করবো?

‎‎অন্যদিকে মনিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন বলেন, “আমরা অভিযোগটি আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

‎‎এ ঘটনায় সাধারণ মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সরকারি ত্রাণ বা খাদ্য সহায়তা কোনোভাবেই জনগণের অধিকার লঙ্ঘনের হাতিয়ার না হয়।

‎‎চলমান এই অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপই এখন এলাকার মানুষের একমাত্র প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর