সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

মনিরামপুরে স্কুল শিক্ষক সন্রাসীদের গুলিতে নিহত

রিপোর্টারের নাম / ৩৩৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৬, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নেহালপুর স্কুল এন্ড কলেজ এর প্রভাষক উদয় শংকর বিশ্বাসকে গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসীরা। সোমবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক সাতটায় তাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী এলাকার রঞ্জিত বিশ্বাসের একমাত্র ছেলে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাস স্থানীয় টেকেরহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই একদল সন্ত্রাসীরা আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি পড়ে ছিলেন। পরে গ্রামবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

 

মণিরামপুর থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার আশেক মাহমুদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা গিয়ে গুলির ঘটনা অনুসন্ধান করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি জানাতের পারেনি পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে এ হত্যার সাথে চরমপন্থী কানেকশন রয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর