পীরজাদা মোঃ মাসুদ হোসেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ। তিনি রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি র দায়িত্বে রয়েছেন। মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আবুল হাসনাত সুমন পাটোয়ারী, ৩ নং চরমোহনা ইউনিয়নের চেয়ারম্যান শফিক পাঠান, ৫ নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ, ৬ নং কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা, ৭ নং বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন, ৮ নং দঃ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফরায়জী, ৯ নং দঃ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম জিকু, ১০ নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ। মনোনয়ন জমা দিয়ে অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, আগামী ২১ মে ২০২৪ ইং তারিখে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন। আওয়ামীলীগের নেতৃবৃন্দ,পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যানদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলাম। জয়ের জন্য তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।