সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

মনোহরগঞ্জ বাজারে দশ দলীয় জোট প্রার্থী ড. সরওয়ার সিদ্দিকীর নির্বাচনী প্রচারণা

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি: / ৪১ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দশ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের জোট মনোনীত প্রার্থী ড. একেএম সরওয়ার সিদ্দিকী রবিবার (২৫ জানুয়ারি) মনোহরগঞ্জ উপজেলার ঐতিহাসিক মনোহরগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

ডাকাতিয়া নদীর তীরঘেঁষা এ বাজার এলাকায় প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে তার নির্বাচনী বার্তা পৌঁছে দেন। এ সময় বাজার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রচারণায় অংশ নেন।

ড. একেএম সরওয়ার সিদ্দিকী বলেন, জনগণের অধিকার ও ন্যায্য ভোট প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রচারণাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর