শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

ময়মনসিংহের মা ও দুই সন্তান হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ভালুকা থানা থেকে মেসেজ দেওয়া হয় দুই সন্তান ও তাদের মাকে হত্যার পর নজরুল ইসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। পরে পুলিশ স্টেশনের চারদিক থেকে ঘিরে ফেলে।এ সময় নজরুল ইসলামের ছবি দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আসামি নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা ও দুই সন্তানকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।  এর আগে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড পনাশাইল রোড এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫) এবং তাদের মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)।  পুলিশ জানায়, ভালুকায় সপরিবারে বাসা ভাড়া থেকে রফিকুল ইসলাম একটি স্পিনিং কারখানায় চাকরি করেন। তাদের সঙ্গে থাকেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। ওইদিন সকালে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে দেখে গেটের দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তান গলা কাটা অবস্থায় পড়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর