বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

ময়মনসিংহের হালুয়া ঘাটে ২১৫ বস্তা মজুদ ভারতীয় জিরা জব্দ 

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১৬, ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

র‍্যাব -১৪ ময়মনসিংহ বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থানা এলাকা হতে পঁয়ত্রিশ লক্ষ টাকার (২১৫ বস্তায় ৬২৮৫ কেজি) অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে।

 

গত ১৫ অক্টোবর র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।

 

উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ এর নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিজিবির টহল টিমের সহযোগিতায় গত ১৫ অক্টোবর ইং তারিখ রাত অনুমান ১১ টায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকনপাড়া সাকিনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করে।

 

এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আসামী ওয়াদুদ মাস্টার(৩৮),সিরাজুল (৩২), জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী(৪২)সহ অজ্ঞাতনামা আসামীগন দৌড়ে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ২১৫ (দুইশত পনের) বস্তায় মোট ৬৩৮৫ কেজি ভারতীয় জিরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক মূল্য = ৩৫,১১,৭৫০ /- (পয়ত্রিশ লক্ষ এগার হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

 

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল।চোরাইমাল উদ্ধার ও চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর করা হয়েছে। নাজমুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর