বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ময়মনসিংহে কৃষি মেলা ২০২৬ উদ্বোধন

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার / ৫২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

“নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক; নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করা প্রকল্প এর আওতায় ০৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ এর আয়োজন করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি সোমবার সদর ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান ও কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, কৃষি একটি জাতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে, বাঁচবে জাতি। তারই পরিপ্রেক্ষিতে, বর্তমানের কৃষিকে কিভাবে আরও নিরাপদ ও টেকসই কৃষিতে পরিণত করা যায় এবং কৃষকদের কিভাবে আরো স্বনির্ভর ও লাভবান করা যায় । সে বিষয়গুলো সামনে রেখে আমাদের মন্ত্রণাল বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যা অল্প কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা করছি। কৃষিকে আমরা সার্বজনীন কৃষিতে পরিণত করতে চাই। এ সময় তিনি , ময়মনসিংহ চর এলাকার কৃষক গ্রুপের মাঝে, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতার সেচ সহায়ক যন্ত্রপাতি ও ক্যানভাস পাইপ বিতরণ করেন। একই সাথে তিনি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

সভাপতির বক্তব্য উপস্থি কৃষক-কিষানীদের উদ্দেশ্যে বলেন ,আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এদেশের কৃষক কৃষানীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমরা যে টেকসই কৃষিতে পরিণত হতে যাচ্ছে তা শুধু আপনাদের কারণেই সম্ভব হয়েছে। আপনাদের কারণেই বাংলাদেশের কৃষি আজ রপ্তানিযোগ্য কৃষিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের কৃষি মেলা , কৃষিকে সহজিকরণের অন্যতম মাধ্যম, কৃষি উন্নয়নে এই ধরনের মেলার আয়োজন আমাদের বেশি বেশি করতে হবে। যাতে করে আমাদের কৃষক- কৃষাণীরা কৃষি সম্পর্কিত ভিন্ন ভিন্ন ধারণা পায়।

 

মেলা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর