আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য দেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাকিরুল হক তুহা বলেন,আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তাঁর জন্মদিনে আমরা দোয়া করছি আল্লাহ তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সব সময় দেশনেত্রীর পাশে আছে, থাকবে। আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রাপথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব।
এ সময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফজলে রাব্বি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের লড়াইয়ের প্রেরণার উৎস। তাঁর জন্মদিনে আমরা দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ছাত্রদল সব সময়ই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল এবং আছে।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন এবং দেশের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।