শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

ময়মনসিংহে সাব রেজিষ্ট্রি অফিসে দলিল গায়েব,নাটকীয় ভাবে উদ্ধার

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধি

 

ময়মনসিংহে সাব রেজিষ্ট্রি অফিসে গায়ের হওয়া দলিল নাটকীয়ভাবে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। সদর সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ খানা থেকে বালাম বহিতে নকল নবিশ তৌফিক আহম্মেদের দলিল নং ২৪৩৯/১৮ অর্ধাংশ লিপিবদ্ধ করার পর মূল দলিল গায়েব হয়ে এক সপ্তাহ পর উদ্ধার হয় বলে জানা যায়।

 

গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) উক্ত দলিল খানা বালাম বইয়ের ভিতরে রেখে সদর সাব রেজিষ্ট্রি অফিসের নিচতলায় রেকর্ড রুমের কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়। শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৯ এপ্রিল রবিবার সকালে নকল নবিশ তৌফিক আহম্মেদ কর্তৃপক্ষের নিকট থেকে বালাম বহি বুঝে নেওয়ার সময় দেখতে পায় ২৪৩৯/১৮নং দলিলটি ভিতরে নাই। এবিষয়ে জেলা রেজিস্ট্রারসহ প্রধান সহকারীকে অবহিত করা হয়। সিনিয়র নকল নবিশ আমিনুল ইসলাম থানায় জিডি করার প্রেক্ষিতে থানা পুলিশ তৎপর হয়ে শাহাবুদ্দিনকে খোঁজ করতে থাকে, নাটকীয় ভাবে কুরিয়ার সার্ভিস থেকে দলিলের ফটোকপি পার্সেল হস্তগত হয়। এসএ পরিবহনের ভিডিও ফুটেজ থেকে প্রেরককে সনাক্ত করা হয়। নকল নবিশ শাহাবুদ্দিন মূল দলিলটি চুরি করে নিজের কাছে রেখে ফটোকপি পার্সেল করে বলে পুলিশের নিকট স্বীকার করে।

 

এবিষয়ে (১৬ এপ্রিল) তিন সদস্য সাংবাদিক প্রতিনিধি দল জেলা রেজিস্ট্রার এর নিকট জানতে চাইলে তিনি বলেন, চোর সনাক্ত করা হয়েছে, বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। (চলমান)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর