বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ময়মনসিংহ আগামীকাল ৩ দিনের সফরে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ৫, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফা রিপোর্টার

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল ০৫ অক্টোবর শনিবার ময়মনসিংহ আসছেন।

ঢাকাস্থ বাসভবন হতে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে বিকালে যাত্রা করে রাত ৮ টায় ময়মনসিংহ নিজ বাসভবনে অবস্থান করবেন।

তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনগুলোর কার্যক্রমে অংশগ্রহণ করবেন ।

সফরসূচির মধ্যে ০৬ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে এ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয়
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকাল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যা ৭ টায় বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় করবেন।

কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর সোমবার উপদেষ্টা সকাল ১০টায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কর্মকর্তাদের সাথে নেপ কার্যালয়ে মতবিনিময়, নেপ মিলনায়তনে সকাল ১০:৩০ মিনিটে নব-যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রোগ্রামে সনদ বিতরণ এবং সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

উপদেষ্টা সফর শেষে ঐদিন রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ময়মনসিংহ ত্যাগ করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর