বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ময়মনসিংহ গফরগাঁও সড়কে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে অন্তঃসত্তা এক নারী নিহত ও আহত ৫ জন  

রিপোর্টারের নাম / ২১৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ২১, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

 

ময়মনসিংহ গফরগাঁও সড়কের ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫)নামে এক অন্তঃসত্ত্বা সিএনজি যাত্রী নিহত ও শিশুসহ ৫জন আহত হয়েছে।

 

আজ ২০অক্টোবর সোমবার বেলা ১১টার সময় ময়মনসিংহ গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় এ দুর্ঘটনাটির ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার গফরগাঁও থেকে সিএনজি যোগে সিজারিয়ান অপারেশন করার জন্য ময়মনসিংহে যাওয়ার কালে এ দুর্ঘটনা ঘটে। সুতিয়াখালী ফুলপুর এলাকায় সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সি এন জি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত সাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। আহতগন হলেন ৫বছেরর ১জন শিশু, আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষক আরিফ বিল্লাহ রাহাত , স্কুল শিক্ষক ফজলে রাব্বি ও সিএনজি চালক।

নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আহতগন চিকিৎসাধীন আছেন। পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক মোহাম্মদ শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর